দূর্গাপুরে কৃষকলীগের উদ্যোগে বীজ বিতরণ
দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের হলরুমে বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাপ হোসেনের সঞ্চালনায় বাংলাদেশ কৃষক লীগের তত্ত্বাবধানে হাইব্রিড বোরো বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু।
উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজবুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সভাপতি রাজশাহী জেলা কৃষকলীগ রবিউল আলম, সাধারণ সম্পাদক রাজশাহী জেলা কৃষকলীগ অধ্যক্ষ তাজবুল ইসলাম, দূর্গাপুর উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কৃষক লীগের সহ সভাপতি বিমল সরকার, ভূমি বিষয়ক সম্পাদক বজলে মামুন ও বাগমারা উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক বাবু।
