২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমন আবার উর্ধ্বমূখী

প্রকাশিত: ২৩ জুন ২০২১, ১১:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমন আবার উর্ধ্বমূখী
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনের কিছুটা উর্ধ্বমূখী বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সংক্রমের হার বৃদ্ধি হয়ে গড়ে ২২% থেকে ৩০% এ দাঁড়িয়েছে। জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৯৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। এখনও জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আসেনি। সটিকভাবে স্বাস্থ্যবিধি মানার আহবান সিভিল সার্জনের। অন্যথায় আবারও জেলার অবস্থা আশংকাজনক হওয়ার আশংকা রয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলার সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় গত ২৪ ঘন্টায় জেলায় ৩৯২টি নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে ৫৩ জনের। এর মধ্যে ল্যাবে ৭৭টি নমুনা পরীক্ষায় ২৩ জনের পজেটিভ রেজাল্ট এসেছে। যা ২৯.৮৭%। র‌্যাপিড টেস্টে এসেছে ৩১২টি তে ২৭ জন পজেটিভ। যা ৮.৬৫%।

জিনেক্স টেস্টে ৩ জনে ৩জনই পজেটিভ। যা ১০০%। সবমিলিয়ে গড়ে জেলায় করোনায় আক্রান্তের গড় প্রায় ৩০%। চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৩ হাজার ৬২৪জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২’শ ৯১ জন। প্রাণহানি ঘটেছে ৯৫ জনের। জেলায় মোট করোনায় চিকিৎসাধিন মোট রোগীর সংখ্যা-১২৩৮ জন।

সদর হাসপাতালে ৭২টি বেডের বিপরিতে শনিবার সকাল পর্যন্ত করোনা রোগী ভর্তি রয়েছে ৭২ জন। তিনি বলেন, জেলায় করোনা সনাক্তের হার কিছুটা উর্ধ্বমূখী। জেলার করোনা এখনও নিয়ন্ত্রণের বাহিরেই আছে। জেলার মানুষ যদি সচেতন হয়ে সঠিকভাবে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে জেলার করোনা সংক্রমন নিয়ন্ত্রণে আসবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন