৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরের ১১৪ গির্জায় অনুদান প্রদান

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ৩:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরের ১১৪ গির্জায় অনুদান প্রদান
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : গতকাল তানোর উপজেলা পরিষদে, উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তানোর আয়োজনে খৃস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ২০২০ উদযাপন উপলক্ষে জি,আর ক্যাশ ও ডিও বিতরণ এবং ১১৪ টি গির্জাকে প্রত্যেকটি গির্জাকে ২২৩৮৩ টাকা করে মোট ২৫,৫১,৬৬২ টাকা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফর হায়দার রশীদ ময়না এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর গোদাগাড়ীর উন্নয়নের রুপকার আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, এমপি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন