বাগমারায় ফুটবল খেলোয়ারদের মাঝে জার্সি বিতরণ
মচমইল থেকে সংবাদদাতা : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জুবা কোম্পানী লিমিটেডের উদ্যোগে গত বুধবার বিকেলে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়। জুবা কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মো: নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জুবা কোম্পানীর চেয়ারম্যান জোবায়েদ হোসেন।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. মনিরুজ্জামান রঞ্জু, বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আ’লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার বিএসসি, বাগমারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম রাবু, বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক হালিমুজ্জামান মুকুল, গনিপুর ইউপি’র সদস্য আব্দুস সোবহান, প্রফেসর আশরাফুল ইসলাম জুয়েল, আলাউদ্দীন আলাল, জামাল উদ্দীন, ওয়ার্ড আ’লীগের সভাপতি ও ক্রিড়াবিদ আফজাল হোসেন, শামীম হোসেন, বাগমারা ফুটবল একাডেমীর পরিচালক নাহিদ হোসেন, প্রশিক্ষক আব্দুর রশীদ প্রমুখ। খেলা শেষে সকল খেলোয়ারদের মাঝে জুবা কোম্পানীর পক্ষ থেকে জার্সি প্রদান করা হয়।
