শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সদস্য পদ ফিরে পেলেন জেলা পরিষদ চেয়ারম্যান

Paris
Update : বুধবার, ৯ জুন, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর আওয়ামী লীগে সদস্যপদ ফিরে পেলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। গত সোমবার রাতে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা তার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। কুমারপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভাটি সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর কমিটির গত ২৫ জানুয়ারির কার্যনির্বাহী কমিটির সভায় রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করে চূড়ান্ত বহিষ্কারের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

আওয়ামী লীগ রাজশাহী মহানগর কমিটির এই সভায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মোহাম্মদ আলী সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে অবগত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris