মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

গুলি করে দিঘী দখলের চেষ্টা, সাবেক এমপিসহ তিন জন গ্রেফতার

Paris
Update : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে গুলি করে দিঘী (বড় জলাশয়) দখল চেষ্টার অভিযোগে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। থানায় মামলা রুজু করে গতকাল মঙ্গলবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটকরা হলেন- সাবেক সাংসদ ও জেলার পত্নীতলা উপজেলার খিরশিন গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে হুমায়ন কবির (৫৫), তাঁর ছেলে নাজিমুদ্দিন (৩০) এবং মহাদেবপুর উপজেলার কালনা গ্রামের মৃত আলী রেজার ছেলে হোসেন ওরফে ভুস (২৭)।

এ ঘটনায় রাইগাঁ ইউনিয়ন পরিষদের সদস্য ও উত্তরাধিকার সূত্রে ওই দিঘীর মালিকানা দাবিদার কামাল হোসেন বাদি হয়ে সোমবার দিবাগত রাতে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাইগাঁ ইউনিয়নের কালনা গ্রামের ‘কালনা দিঘী’ ক্রয় সূত্রে মালিকানা দাবি করে সাবেক এমপি হুমায়ন কবির গত সোমবার দুপুর সাড়ে ১২ টায় আগ্নেয়াস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠিসহ প্রায় ১০০ জন লাঠিয়াল নিয়ে দখল চেষ্টা করেন। দিঘীর পাহারাদারদের পিস্তলের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে এক রাউন্ড গুলি করেন। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করেন।

এসময় হুমায়ন কবিরের নিকট থেকে ম্যাগাজিনে চারটি গুলিসহ একটি পিস্তল (লাইসেন্সকৃত) জব্দ করা হয় এবং ওই পিস্তল থেকে ফায়ার করা গুলির খোঁসা উদ্ধার করে পুলিশ। মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত চলছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris