চারদিনে পুঠিয়ায় ছাত্রলীগ নেতাসহ ২৪ জন আক্রান্ত
পুঠিয়া সংবাদদাতা : গত চারদিনে রাজশাহীর পুঠিয়ায় জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ ২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুর মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে পৌরসভা এলাকার ৮ জন, বানেশ্বর এলাকার ২ জন, শিলমাড়িয়া ২ জন, বেলপুকুর এলাকার ২ জন, চারঘাট উপজেলার তিনটি গ্রামের ৮ জন, তাহেরপুর এলাকার ২ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আব্দুর মতিন বলেন, গত চারদিনে এই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মোট ৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়।
পরীক্ষা শেষে ২৪ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৩৩ শতাংশ। এদিকে করোনা আক্রান্ত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আর আক্রান্তদের বাড়িতেই আইশোলেসনে রাখা হয়েছে। সেই সাথে চিকিৎসকদের একটি টিম সার্বক্ষনিক তাদের তদারকি করছেন বলে জানান তিনি।
