৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সমান অংশীদারিত্বে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে রুয়েট

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ৯:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: lead, রাজশাহী
সমান অংশীদারিত্বে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে রুয়েট
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : সমান অংশীদারিত্বের ভিত্তিতে বাকি তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গতকাল বেলা দুপুরে বিশ্বদ্যিালয়ের একাডেমিক কাউন্সিলের ১১২তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন।

অধ্যাপক সেলিম হোসেন বলেন, “আজকের একাডেমিক কাউন্সিলের সভায় বুয়েট, কুয়েট ও চুয়েটকে সাথে নিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তবে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে সমান অংশীদারিত্বের ভিত্তিতে। ভর্তি পরীক্ষা সম্পন্ন করার জন্য একটি কেন্দ্রীয় কমিটি থাকবে এবং প্রতি বছর ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব একেকটি বিশ্ববিদ্যালয়ের উপর বর্তাবে। আমরা বাকি তিনটি বিশ্ববিদ্যালয়কে এ প্রস্তাব জানাবো।

আমাদের প্রস্তাবে যেসব বিশ্ববিদ্যালয় একমত হবে তাদেরকে নিয়েই আমরা ভর্তি পরীক্ষার আয়োজন করবো”। উলে¬খ্য, এর আগেও সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নেয়ার আগ্রহ প্রকাশ করে রুয়েট। তবে বুয়েট কতৃপক্ষ তাদের অধীনে সম্বন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব দিলে এ সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন