৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে এমপির পক্ষে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ৯:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে এমপির পক্ষে শীতবস্ত্র বিতরণ
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা চেয়ারম্যানের সরকারী বাসভবনে স্থানীয় সাংসদের পক্ষ থেকে তানোর পৌরসভার এক নম্বর ওয়ার্ড তালন্দ গ্রামের সনাতন ধর্মালম্বী হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, আবুল বাসার সুজন, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন