সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

রাজশাহীতে পাকিস্তানের পণ্য বয়কটের ডাক

Paris
Update : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি : ১৯৭১ সালের গণহত্যার ঘটনায় পাকিস্তানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় দেশটির সকল পণ্য বর্জনের ডাক দিয়েছেন রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণাও দেয়া হয়। গতকাল সোমবার বেলা ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে ‘জননেতা আতাউর স্মৃতি পরিষদ’র সহযোগিতায় ও ‘জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ’র আয়োজনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে এসব ঘোষণা দেয়া হয়।

জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর কমিটির আহবায়ক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। মানববন্ধনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এয়াকুব বাদশা, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু প্রমূখ।


আরোও অন্যান্য খবর
Paris