৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর মুর‌্যাল ও বধ্যভুমি স্মৃতি স্মারকের উদ্বোধন

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ১১:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর মুর‌্যাল ও বধ্যভুমি স্মৃতি স্মারকের উদ্বোধন
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মুল ফটকের সামনে বঙ্গবন্ধু ম্যুরাল ও শ্বশানঘাটে বধ্যভুমি স্মৃতিস্মারক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বঙ্গবন্ধু ম্যুরাল ও স্মৃতিস্বারকের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চাঁপাইনবাবগঞ্জের বধ্যভুমি স্মৃতিস্মারক উদ্বোধন করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি।

পরে পৌরসভার আয়োজনে পৌরসভার মুল ফটকের পাশে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মইনুদ্দীন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন