২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চীনা টিকার পরীক্ষামূলক কার্যক্রম শুরু, পর্যবেক্ষণে পাঁচ শতাধিক শিক্ষার্থী

প্রকাশিত: ২৭ মে ২০২১, ২:০৬ অপরাহ্ণ | বিভাগ: Uncategorized
চীনা টিকার পরীক্ষামূলক কার্যক্রম শুরু, পর্যবেক্ষণে পাঁচ শতাধিক শিক্ষার্থী
বিজ্ঞাপন

এফএনএস : চীন সরকারের উপহার দেয়া করোনা টিকাদানের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। মেডিকেল শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে প্রথম ডোজের কার্যক্রম শুরু হয়। প্রথম দিন পরীক্ষামূলকভাবে ৫০১ জন মেডিকেল কলেজের শিক্ষার্থীকে এ টিকা প্রদান করা হয়। টিকা গ্রহণকারী এসব শিক্ষার্থীকে আগামী সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে। পরে বাকিদের প্রথম ডোজের টিকা দেয়া হবে।

গতকাল বুধবার দুপুরে ভার্চুয়ালি স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান। উল্লেখ্য, চীনের সিনোব্যাক কোম্পানির টিকা ক্রয়ের জন্য সরকারিভাবে কথাবার্তা চলছে। তাদের কাছ থেকে মোট দেড় কোটি ডোজ টিকা কেনা হবে। বর্তমানে চীন সরকার পাঁচ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশকে দিয়েছে। এছাড়াও ভারতের অ্যাস্ট্রাজেনেকা, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উৎপাদিত টিকা সংগ্রহের চেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন