৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় গোদ রোগের উপর প্রশিক্ষণ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ১১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় গোদ রোগের উপর প্রশিক্ষণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বাগমারায় গোদ রোগের উপরে সামাজিক উদ্বুদ্ধকরণ সভা ও একদিনের প্রশিক্ষণ গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী। লেপ্রা বাংলাদেশ ও ফাইলেরিয়াসিস নির্মূল, কৃষি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের বাস্তবায়নে অ্যাসেন্ড প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডল, উপজেলা পরিষদের নারী ভাইসচেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল, আব্দুল হামিদ ফৌজদার, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মণ্ডল, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন