২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ব্ল্যাক ফাঙ্গাসের নিয়ে স্বাস্থ্য অধিদফতর দেবে গাইডলাইন

প্রকাশিত: ২৪ মে ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
ব্ল্যাক ফাঙ্গাসের নিয়ে স্বাস্থ্য অধিদফতর দেবে গাইডলাইন
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা ও ব্যবস্থাপনা কেমন হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট গাইড লাইন দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল রোববার অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা জানান। করোনা পরিস্থিতিতে নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক।

বাংলাদেশ এ বিষয়ে কী ভাবছেÑ সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, এ বিষয়টি নিয়ে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি যেটি আছে, তারা নিজেরা আলাপ-আলোচনা করেছেন। তারাই একটি পরামর্শ চূড়ান্ত করবেন।

এছাড়া, বিষয়টি নিয়ে আমরা নিজেরা কথা বলেছি। আমরা বিভিন্ন জেলাগুলোতে সতর্কবার্তা পাঠিয়েছি।’ ‘আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা ও ব্যবস্থাপনা কেমন হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট গাইড লাইন আমরা দেবো’, বলেন নাজমুল ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন