শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি

Paris
Update : সোমবার, ২৪ মে, ২০২১

এফএনএস : শূন্য হওয়া সংসদীয় আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। গতকাল রোববার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন ও সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় এবং এই নির্বাচন কমিশনের অযোগ্যতা ও প্রতিটি নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে আগামীতে লক্ষীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি।’


আরোও অন্যান্য খবর
Paris