শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

রোজিনার মামলা প্রত্যাহারের দাবী

Paris
Update : সোমবার, ২৪ মে, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনেস্তাকারীদের শাস্তি, স্বাস্থ্যমন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্ত আমলাদের বিচারের দাবিতে রাজশাহীর বাগমারায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। কর্মসূচি থেকে দোষীদের শাস্তি ও তাঁদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। সাংবাদিক রোজিনার মুক্তির সংবাদে কর্মসূচি থেকে উল্লাস প্রকাশ করা হয়।

স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের ব্যানারে আজ রোববার এই কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সাংবাদিকেরা তাঁদের কলম, নোটবুক, ক্যামেরা মাটিতে ফেলে কর্মবিরতি পালন করেন। গতকাল রোববার সকালে উপজেলা সদর ভবানীগঞ্জের জিরোপয়েন্টে বাগমারার সাংবাদিক ও সুশীল সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। দেড় শতাধিক ব্যক্তি রোদে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করেন।

বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক ইউসুফ আলী সরকারের সভাপতিত্বে ও বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক মামুনুর রশিদ, মাহফুজুর রহমান প্রিন্স, রাশেদুল হক ফিরোজ, সাজেদুর রহমান, এসএম শামসুজ্জোহা মামুন, প্রবীণ শিক্ষক জহুরুল ইসলাম, কলেজশিক্ষক মেজবাহুল হক দুলু প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris