শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’

Paris
Update : সোমবার, ১৭ মে, ২০২১

এফএনএস : বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতিকের সীমানা পেরিয়ে রাষ্ট্রনায়কে রূপান্তর হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সংগ্রামী নেতা থেকে শেখ হাসিনা আজ কালজয়ী রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ আজ পারমাণবিক বোমা ছাড়া আর্থসামাজিক সব সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।’

গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলটির তথ্য ও গবেষণা উপ-কমিটির উদ্যোগে ‘শেখ হাসিনার চার দশক: বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। শেখ হাসিনা একজন সংগ্রামী নেতা থেকে এখন জনপ্রিয় রাজনীতিক ও উন্নয়নের নেতায় পরিণত হয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার জন্যই জাঁতি আজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা এসেছিলেন বলেই বঙ্গবন্ধুর খুনিদের ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হয়েছে। বাংলাদেশ পাপমুক্ত ও কলঙ্কমুক্ত হয়েছে।’ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সীমান্ত ও ছিটমহল সমস্যার সমাধান এবং সমুদ্রসীমা জয় করতে পেরেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘তাঁর জন্যই গঙ্গা নদীর পানির ন্যায্য পাওনা বুঝে পেয়েছে বাংলাদেশ।’ অন্যান্য বিষয়েরও সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণকাজ এখন প্রায় শেষের দিকে। পাশাপাশি অন্যান্য মেগা প্রকল্প, বিশেষ করে মেট্রোরেলসহ দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ হচ্ছে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাকাশ বিজয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘বাংলাদেশ আজ নিজস্ব স্যাটেলাইট যুগেও প্রবেশ করেছে, যার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’


আরোও অন্যান্য খবর
Paris