২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘লকডাউনে’ হোটেলে বসে খাবার খাওয়া যাবে না

প্রকাশিত: ১৭ মে ২০২১, ১০:১২ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
‘লকডাউনে’ হোটেলে বসে খাবার খাওয়া যাবে না
বিজ্ঞাপন

এফএনএস : করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের চলাচল ও সার্বিক কার্যক্রমে বিধিনিষেধ তথা ‘লকডাউনে’ আগামী ১৭ থেকে ২৩ মে খাবারের হোটেল ও রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ আগামী ১৭ থেকে ২৩ মে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করতে পারবে। প্রজ্ঞাপনে আগের সব বিধিনিষেধ বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এই বিধিনিষেধ চলাকালে লঞ্চ, ট্রেন এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে জেলার ভেতরে বাস চলবে। দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন