৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে আরজেএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ৯:২৬ অপরাহ্ণ | বিভাগ: গণমাধ্যমের খবর, রাজশাহী
রাজশাহীতে আরজেএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : ‘তৃণমূলে প্রশিক্ষিত সাংবাদিক সমাজ আমাদের প্রত্যাশা’ স্লোগানকে সামনে রেখে আরজেএফ’র ১৪ বর্ষে পর্দাপন অনুষ্ঠান পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিশু একাডেমি মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম সাগর। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আরজেএফ’র রাজশাহী জেলা শাখার সভাপতি ও দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক ফয়সাল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ও দৈনিক স্বদেশ প্রতিদিনের রাজশাহী ব্যুরো আল-আমিন হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বর্ষীয়ান রাজনীতিবিদ শফিকুর রহমান বাদশা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও মুখপাত্র অভিজিৎ সরকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুর কাদের, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবর রহমান, সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের সি: সহ-সভাপতি ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার আবু সালেহ মো: ফাত্তাহ, টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোশিয়েশনের সম্পাদক মেহেদী হাসান শ্যামল, দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানী, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, বিএমএসএফ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আমাদের নতুন সময়ের এসএম বিশাল, দৈনিক উপচারের ব্যব¯’পক এহসান হাবিব তারা, ইন্টা. হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান পাইলট ও সম্পাদক সাগর নোমানী প্রমূখ।

উল্লেখ্য, গ্রামীন ও মফস্বলের তরুণ মেধাবী শিক্ষানবিশ সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও পেশাদার সাংবাদিক হিসেবে গড়ে তোলায় রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) মূল লক্ষ্য ও উদ্দেশ্য। মূলত, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও দেশের বিভিন্ন সংগঠনের মাধ্যমে নবাগত ও অদক্ষ শিক্ষানবিশ সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এছাড়াও সমাজের বিভিন্ন সামাজিক সে”ছাসেবীমূলক কার্যক্রমও আরজেএফ বিশেষ কার্যক্রমের অংশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন