মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

লালপুরের গোপালপুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী ঘোষণা

Paris
Update : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভা নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মেয়র পদে আব্দুল্লাহ আল মামুন কচির নাম ঘোষণা করা হয়েছে। তিনি পৌরসভা বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন। একক প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক। গতকাল রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানা বিএনপির সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু।

জানা যায়, গত ৯ ডিসেম্বর বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বাসভবনে পৌর নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেয়র পদে আব্দুল্লাহ আল মামুন কচি সহ ছয়জন মেয়র পদে দলীয় প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে। এরা হচ্ছেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, জিল্লুর রহমান, সদস্য সচিব ও বর্তমান মেয়র নজরুল ইসলাম মোলাম, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসলাম আলী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী।

এই ছয় প্রার্থী থেকে একক প্রার্থী বাছাইয়ে জন্য জেলা কমিটির কাছে প্রেরণ করা হয়। জেলা বিএনপি যাচাই-বাছাই করে একক প্রার্থী হিসেবে গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন কচির নাম ঘোষণা করেন।


আরোও অন্যান্য খবর
Paris