৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে বড়দিন উপলক্ষে গীর্জায় চাল বিতরণ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ৪:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে বড়দিন উপলক্ষে গীর্জায় চাল বিতরণ
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের বড়দিন উপলক্ষে বাঁধাইড় ইউপির ২১ গীর্জায় জিআর প্রকল্পের চাল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বাঁধাইড় ইউপি চত্ত্বরে সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না গীর্জা সভাপতিদের হাতে ৫০০ কেজি চালের সমপরিমাণ অর্থের চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার, কাউন্সিলর আমির হোসেন আমিন, নাহিদ হাসান, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন