শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল বললেন মাফিয়াদের নিয়ে দেশ চালাচ্ছে সরকার

Paris
Update : সোমবার, ৩ মে, ২০২১

এফএনএস : বর্তমান সরকার মাফিয়াদের নিয়ে দেশ চালাচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা মাফিয়া সরকার তৈরি হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রেই মাফিয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গতকাল রোববার দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বিএনপির স্থায়ী কমিটির শনিবারের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের পরিণতি যে এটা হবে সেটা আগে কখনও কল্পনাও করতে পারিনি। আমাদের দুর্ভাগ্য ৫০ বছর পরেও আমাদের এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে হচ্ছে।

এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই একটা নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন হতে হবে। সেই সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য একটি নিরপেক্ষ সরকার দরকার হবে। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যারা ক্ষমতা দখল করে আছে তাদের সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, গত শনিবার দলের স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় ভ্যাকসিনের অভাবে হঠাৎ করে টিকাদান কার্যক্রম বন্ধ করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে সব বিষেশজ্ঞ এবং বিএনপি এই বিষয়ে প্রথম থেকেই সরকারকে সতর্ক করেছে।

কিন্তু সরকার কোনো কর্ণপাত না করে সরকারের নিজস্ব দুর্নীতি পরায়ন কোম্পানির মাধ্যমে শুধু ভারত থেকে একটি কোম্পানির ভ্যাকসিন সংগ্রহ করতে কার্যক্রম নেওয়ায় করায় আজ সমগ্র জাঁতি বিপদগ্রস্ত হয়েছে। মির্জা ফখরুল বলেন, দেশে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোটি শ্রমিকের বহুমুখী কল্যাণে এই অনির্বাচিত সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, শ্রমিকদের অন্ন, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও তাদের সন্তানদের উপযুক্ত শিক্ষা নিশ্চিত করতে পারেনি সরকার।

বিশেষ করে করোনাভাইরাসের সংক্রমণের ফলে লকডাউনে চাকরিচ্যুতি, বেতন না পাওয়া, শ্রমিকদের মানবেতর জীবনের দিকে ঠেলে দিয়েছে। অবিলম্বে সব ধরনের শ্রমিকদের মজুরি নির্ধারণ, কর্মের নিশ্চয়তা ও লকডাউনে কর্মচ্যুত শ্রমিকদের ক্ষতিপূরণ, খাদ্য সহায়তা নিশ্চিত করতে হবে। বিএনপির প্রস্তাবিত প্রণোদনা অনুযায়ী প্রতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কমপক্ষে তিন মাসের জন্য ১৫ হাজার টাকা হারে এককালীন অনুদান দেওয়ার করার আহ্বান জানানো হয়।

বিএনপি মহাসচিব বলেন, সভায় সম্প্রতি ভারত কর্তৃক একতরফাভাবে অক্সিজেন রপ্তানি বন্ধের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে করোনা রোগীর চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি অক্সিজেন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত কোনমতেই বন্ধুসুলভ আচরণ হতে পারে না। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ বিষয়টি তার চিকিৎসক টিম আপনাদের সবসময় জানিয়ে আসছেন। আজকেও তারা আপনাদের এ বিষয়ে জানাবেন।


আরোও অন্যান্য খবর
Paris