৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে কুলিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩ মে ২০২১, ৮:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে কুলিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : করোনার ২য় ঢেউয়ে নাটোরের লালপুরে অর্ধশতাধিক কুলিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে এই সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, এবি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গোপালপুর পৌর যুলীগের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ। এসময় চাউল,ডাউল সহ অনান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন