সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

Paris
Update : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটলিয়ন। রবিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শান্তিমোড়ে আগ্নেয়াস্ত্র-গুলি পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ৩টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা।

সোমবার এক প্রেসনোটে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সুরুজ মিয়া, পিএসসি, এসি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাকারবারীদের অস্ত্র পাচারের খবর পেয়ে রবিবার রাতে মনাকষা বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ৮ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের শান্তির মোড় নামক স্থানে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বন্ধে বিশেষ অভিযান চালায়।

বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে একজন অজ্ঞাত ব্যক্তি তার হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ব্যাগ তল্লাশি করে ৩টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান সুটার গান, ৩টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৮ হাজার ৬’শ টাকা। উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ শিবগঞ্জ থানায় জমা দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris