ঈশ্বরদীতে মাটি বোঝাই ট্রাক্টর কেড়ে নিলো যুবকের প্রাণ
ঈশ্বরদী প্রতিনিধি : পদ্মানদী থেকে অবৈভাবে উত্তোলিত মাটি বোঝাইকৃত ট্রাক্টর কেড়ে নিলো ইমন (১৮) নামের এক যুবকের প্রাণ। আজ (শনিবার) বেলা সোয়া ১২ টায় ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের এমপি মোড়স্থ পানি উন্নয়ন বাঁধ সড়কে প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রুপপুর নলগাড়ি এলাকার আব্দুস সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ট্রাক্টরটি মাটি বোঝাই করে বাঁধের রাস্তা দিয়ে যাচ্ছিল। এই সময় মোটর সাইকেল চালক ট্রাক্টরটিকে পেছন থেকে অতিক্রমকালে অসাবধানতাবশত ট্রাক্টরের বডির সঙ্গে ধাক্কা লেগে চাকার নিচে পড়ে পৃষ্ট হয়। ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়।
অবস্থার বেগতিক দেখে পাকশী ইউনিয়নের রূপপুর সরদারপাড়ার মৃত কেরুর ছেলে ট্রাক্টর চালক মিনারুল ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। ঈশ^রদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাক্টর চালক পলাতক। তবে স্থানীয় জনগণের সহযোগিতায় ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে।
