৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় ১০৫ পরিবারে পুষ্টিখাদ্য বিতরণ

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ১:৩২ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় ১০৫ পরিবারে পুষ্টিখাদ্য বিতরণ
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন স্থানে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচীর আয়োজন করে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ণ প্রকল্প চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, মান্দা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিলয় কুমার প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। শেষে বর্দ্দপুর আশ্রয়ণ প্রকল্পসহ আশপাশের ১০৫ পরিবারের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন