৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় সরকারী ধান সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ৮:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় সরকারী ধান সংগ্রহের উদ্বোধন
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে ভার্চুয়ালে সারাদেশে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

এ সময় ভার্চুয়ালে যুক্ত ছিলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। অনুষ্ঠানে মান্দা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ,

খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ জানান, চলতি বোরো মৌসুমে প্রসাদপুর খাদ্যগুদামে ২ হাজার ৭২৮ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। এতে প্রতিকেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন