লালপুরে অভ্যন্তরীণ গম সংগ্রহ শুরু
স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে সরকারী ভাবে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান-এর উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য গুদামে এর উদ্বোধন করা হয়। কার্ডধারী কৃষকের নিকট থেকে ২ হাজার ২শ ৪০মি: টন গম ৩০ জুন পযর্ন্ত সংগ্রহ করা হবে বলে জানা গেছে।
নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এর উদ্বোধন করে। সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী ডালিম, খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
