৩০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাচোলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ১০:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নাচোলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাছে অর্ধ ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। মৃত যুবক হচ্ছে নাচোল বাজার পাড়ার মৃত ফারুক হোসেনের ছেলে নিশান (২৩)। নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাচোল বাজার পাড়ার তুলা ব্যবসায়ী পালুর ভাগ্নে নিশান। তার বাবা মারা গেছে, মা ঢাকায় থাকে।

নিশান মামার বাড়িতেই থাকত। গত সোমবার সন্ধ্যায় নিশান বাড়ি হতে বাইরে গেলে রাতে বাড়ি ফিরে আসতে দেরি দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। গতকাল মঙ্গলবার ভোরে স্থানীয় লোকজন পাইলট স্কুলের গাছে নিশানের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।

পরে নাচোল থানার এসআই গোলাম রসুল ঘটনাস্থল হতে যুবকের মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। হত্যা না আত্মহত্যা তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন