৩০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বদলগাছীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ১০:১০ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
বদলগাছীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন
বিজ্ঞাপন

বদলগাছী সংবাদদাতা : খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ও ভাবুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলা হাসপাতালের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে। জানা যায় গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুষম ও পুষ্টিকর খাদ্য বিতরণ এর কার্যক্রম হাতে নিয়েছেন ।

এসময় চমচমপুর দারুল এহসান মাদ্রাসা, খাদাইল সরকারপাড়া মদিনাতুল হাফেজিয়া মাদ্রাসা, শিশু সদন কোলা পূর্বপাড়া ইব্রাহিম তর্কবাগীস হাফেজিয়া মাদ্রাসা ও শিশু সদনসহ মোট ১৭ টি প্রতিষ্ঠানে ৮০ জন এতিম ও দুস্থঃ ছাত্র – ছাত্রীর মাঝে সুষম ও পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচির উদ্ভোদন করেন বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানা, ডাঃ আল মামুন দেওয়ান, এম এ ডিসি ডাঃ মরশেদুল ইসলাম, কানিজ ফারহানা বলেন, আজ বুধবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধাদের এই কর্মসূচির আওতায় স্বাস্থ্য পরিক্ষা করা হবে ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন