নাচোলে ১২০ বোতল ফেন্সিডিলসহ এক যুবক আটক
নাচোল থেকে প্রতিনিধি : নাচোলে চলমান মাদক বিরোধী অভিযানে গতকাল রোববার বেলা ১ টার সময় চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কালইর রেলক্রসিংয়ের পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে ১২০ ফেন্সিডিলসহ ১ যুবককে হাতেনাতে আটক করেছে নাচোল থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার ধোবড়া থানা পড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে সাদরুল ইসলাম সাদ(২২)। এই বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। আইনগত বিষয় টি প্রক্রিয়াধীন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
