৩০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বগুড়ায় মদপানে ব্যবসায়ীর মৃত্যু, হাসপাতালে দুই জন

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
বগুড়ায় মদপানে ব্যবসায়ীর মৃত্যু, হাসপাতালে দুই জন
বিজ্ঞাপন

এফএনএস : বগুড়ার গাবতলীতে মদ পানে (স্পিরিট) শহিদুল ইসলাম (২৮) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার পশ্চিম মহিষাবান মধ্যপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মারা যাওয়া শহিদুল ইসলাম উপজেলার পশ্চিম মহিষাবান মধ্যপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

এ ঘটনা ছাড়াও একই ধরনের বিষাক্ত নেশা জাতীয় দ্রব্য পানে হাসেন আলী ও মুলা মিয়া নামের আরও দুজন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। তবে নাম ছাড়া তাদের বিস্তারিত পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি। এ ঘটনায় বিষাক্ত নেশা জাতীয় দ্রব্য (মদ বা অ্যালকোহল) বিক্রি করার সন্দেহে গতকাল রোববার সকালে গাবতলীর গোলাবাড়ি বন্দরের বিউটি হোমিও হলের মালিক বাহানুল আলম বাদলকে (৫৫) আটক করেছে পুলিশ।

মদ পানে মৃত্যুর খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন ও গাবতলী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে শহিদুল ইসলামের পরিবার জানান, বিষাক্ত নেশা জাতীয় দ্রব্য (স্পিরিট) পানে নয় বরং হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম মারা গেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন