২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মে মাসের প্রথম সপ্তাহেই আসবে ২১ লাখ ডোজ টিকা : স্বাস্থ্যের ডিজি

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ৮:২২ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
মে মাসের প্রথম সপ্তাহেই আসবে ২১ লাখ ডোজ টিকা : স্বাস্থ্যের ডিজি
বিজ্ঞাপন

এফএনএস : আগামী মে মাসের প্রথম সপ্তাহেই করোনার ২১ লাখ ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। গতকাল রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. খুরশীদ আলম বলেন, মে মাসের শুরুতেই ২১ লাখ ডোজ টিকা আমরা পাচ্ছি। এর মধ্যে এক লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স, আর বিশ লাখ ডোজ দেবে সেরাম ইনস্টিটিউট। তিনি বলেন, যেহেতু টিকা শেষ হওয়ার আগেই আমরা পাচ্ছি, সুতরাং কোনো সংকট হবে না। আর গণটিকাদানের প্রথম ও দ্বিতীয় ডোজের কার্যক্রমও চলবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন