৩০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সিরাজগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ৮:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
সিরাজগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : সিরাজগঞ্জের রায়গঞ্জে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হল, পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের মো. সেলিম হোসেনের ছেলে হামজেলা (৫) ও আবদুল হাশেমের মেয়ে আয়েশা মনি (৪)।

রায়গঞ্জ থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন