সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস পালনে আ’লীগের প্রস্তুতি সভা

Paris
Update : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে গতকাল শনিবার সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

সভার সিদ্ধান্তÍ সমূহ হলো, শহীদ বুদ্ধিজীবি দিবস কর্মসূচীঃ ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মোমবাতি প্রজ্জ্বলন করে ভূবন মোহন পার্কে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচীঃ আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

সকাল ১০টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১০.৩০ টায় দলীয় কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা বের হবে। উপরোক্ত কর্মসূচীসমূহে উপস্থিত থেকে কর্মসূচী সফল করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ও সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতা-কর্মীবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris