মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

পাবনায় আ. লীগ নেতা হত্যা ক্ষোভ থেকে ৯ বাড়িতে আগুন

Paris
Update : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

এফএনএস : পাবনায় ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বকুল শেখ হত্যার ক্ষোভ থেকে অন্তত নয়টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, বিকাল সাড়ে ৩টার দিকে মৃতদেহ দাফন করে ফেরার পথে অগ্নিসংযোগের পাশাপাশি ভাঙচুরের এই ঘটনা ঘটানো হয়। গত শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের অনন্ত মোড় এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ৩২ বছর বয়সী বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

বকুল সদর উপলোর দোগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল শনিবার বিকালে মৃতদেহ দাফনের পর অন্তত নয়টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দুলাল মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নয়টি বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া প্রতিবাদকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছ পুলিশ।

পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, বকুলের স্বজন ও এলাকাবাসী বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানোর সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষুব্ধরা আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে ব্যারেল গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ খুনি ধরতে তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে তদন্তে সহযোগিতার জন্য বকুলের সমর্থকদের প্রতি আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।


আরোও অন্যান্য খবর
Paris