ধামইরহাটে ছাত্রলীগ সভাপতির ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি
ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আবু সুফিয়ান হোসাইনের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এব্যাপারে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। জানা গেছে,ধামইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতির গ অ ঝঁভরধহ ঐড়ংংধরহ নামে একটি ব্যক্তিগত ফেসবুক আইডি রয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে থেকে তার ব্যবহৃত ফেসবুক আইডিটি কে বা কারা হ্যাক করে।
এব্যাপারে আবু সুফিয়ান হোসাইন বলেন,আমার ব্যবহৃত এই ফেসবুক আইডির মাধ্যমে দলীয় সকল কার্যক্রমের বিভিন্ন প্রচার প্রচারনা চালালো হয়। এছাড়া এ আইডির মাধ্যমে দলীয় যে কোন নোটিশ ও জরুরী বার্তা নেতাকর্মীদের কাছে পৌঁছানো হয়। কিন্ত বুধবার রাত সাড়ে ৩টার দিকে দেখি কে বা কারা আমার ফেসবুক আইডিটি হ্যাক করে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষে বিভিন্ন অশালীন পোষ্ট দিচ্ছে।
বিষয়টি তদন্ত করে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে থানায় একটি সাধারণ ডারেয়ী করেছি। ডায়েরী নং-৮২৫,তাং-২২/০৪/২১ ইং। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিকে খুঁজে বের করে আইনের আওতায় নেয়া হবে।
