২৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নিয়ামতপুরে ধানকাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আটক ৫

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ১২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নিয়ামতপুরে ধানকাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আটক ৫
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বোরো ধান কাটাকে কেন্দ্র করে আদিবাসীদের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনায় দুই মহিলাসহ অন্ততঃ ৮ জন আহত হয়েছেন। ঘটনায় বুধবার (২১ এপ্রিল) রাত ১২ টায় নিহতের স্ত্রী মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ৫ জন আসামীকে আটক করেছে পুলিশ। নিহত বুধু সরদার (৬০) উপজেলার পাড়ইল ইউনিয়ন বান্দইল বিচিবাড়ী গ্রামের মসি সরদারের ছেলে। বুধবার (২১ এপ্রিল) বিকেলে ৩টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের মাসনা ধানের ক্ষেতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- পাড়ইল ইউনিয়নের মাসনা গ্রামের মৃত মহাদেবের ছেলে খিতিশ কুজুর (৫০), সেভেন্দ্রর ছেলে শ্রী মিলন (২৮), মৃত শমির সরদারের ছেলে শ্রী লক্ষীন্দ্র (৫০) এবং একই ইউনিয়নের পাশ্ববর্তী গহইল গ্রামের মৃত বিফল এর ছেলে শ্রী সুশান্ত (৩০) ও মৃত গ্রীসের ছেলে শ্রী ছবিলাল (৪০)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়ইল ইউনিয়নের মাসনা মাঠে বান্দইল বিচিবাড়ী গ্রামের তারণ সরদারের আরএস রেকর্ডভুক্ত ৩ একর ৫৬ শতক জমিতে বুধু সরদার, তারানু সরদার, খোকা টপ্প, বিধান সরদার বোরো ধান রোপন করেন।

বুধবার বিকেলে ৩টায় তারা জমিতে ধান কাটতে যান। এসময় মাসনা গ্রামের জগলালের ছেলে বঙ্গপাল ও সুচুর ছেলে সেভিন এর নেতৃত্বে ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে হাসুয়া, তীর ধনুক দেশীয় অস্ত্র¿ নিয়ে তাদের উপর হামলা করে। এতে বুধু সরদার, মন্টুর স্ত্রী বুঝমনি (৫০), মৃত- খগনার ছেলে সারিতন (৩৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার হরিসপুর দেওপুরা গ্রামের মজিদের ছেলে বিজয় (১৫), জেলার পোরশা উপজেলার নোনাহার গ্রামের সিনাই এর মেয়ে কবিতা (১৯) এবং হামলাকারিদের মাসনা গ্রামের মহাদেবের ছেলে অতিস কুজুর (৫০), দেবেন্দ্রর ছেলে রিপন (৩০), প্রসান্ত (৩৫) আহত হয়।

আহতদের প্রথমে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে বুধু সরদার মারা যান। অন্যান্য আহতদের মধ্যে গুরুতর সারিতন, বিজয়, কবিতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, বুধবার (২১এপ্রিল) রাত ১২ টায় নিহতের স্ত্রী মিলনী কেরকেতা (৪০) বাদী হয়ে ১৮ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাতেই অভিযান চালিয়ে ৫জন আসামীকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা অব্যাহত আছে। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন