২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনার ডাবল মিউট্যান্টের আতঙ্ক না কাটতেই ‘ট্রিপল মিউট্যান্ট’ শনাক্ত

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
করোনার ডাবল মিউট্যান্টের আতঙ্ক না কাটতেই ‘ট্রিপল মিউট্যান্ট’ শনাক্ত
বিজ্ঞাপন

এফএনএস : প্রায় তিনগুণ শক্তিশালী সংক্রমণ ক্ষমতার অধিকারী ট্রিপল মিউট্যান্ট করোনায় শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। ভারতে এবার নতুন ধরনের ‘ট্রিপল মিউট্যান্ট’ করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনটি আলাদা স্ট্রেইন একসঙ্গে মিলে এই নতুন ধরনটি গঠন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই মিউটেশনের ফলেই দিল্লি, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তারা বলেছেন, নতুন এই ধরন আরও বেশি সংক্রামক এবং বহু মানুষকে দ্রুত অসুস্থ করে তুলছে। করোনার তিনটি আলাদা স্ট্রেইন মিলে তৈরি ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতাও প্রায় তিনগুণ। এদিকে, নতুন এই করোনা প্রতিরোধে বিদ্যমান টিকাগুলো কতটা কার্যকর তা জানতে পরীক্ষা চলছে।

তবে, গবেষকদের মতে, করোনা টিকা থেকে দেহে যে অ্যান্টিবডি তৈরি হয় তা সহজে ফাঁকি দিয়ে কোষে প্রবেশে করতে পারে ট্রিপল মিউট্যান্ট করোনা ভাইরাস। মিউটেশনের ফলে নতুন এ ভ্যারিয়েন্টটি শিশুদেরও আক্রান্ত করছে এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি করে। এদিকে, নতুন এ ধরন নিয়ে বিজ্ঞানীদের কাছে এখন পর্যন্ত খুব বেশি তথ্য নেই।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন