২৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় ছাত্রলীগের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ৭:০০ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নওগাঁয় ছাত্রলীগের ত্রাণ বিতরণ
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে সাধারণ মানুষের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের ড্যাফোডিল স্কুল চত্ত্বরে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এমপির সার্বিক সহযোগীতায় এ ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়।

এসময় নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলসহ জেলা ছাত্রলীগের সদর, পৌর ও কলেজ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত ছিলেন। এসময় প্রায় শতাধিক সাধারণ মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ ও চিনি বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন