২৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সিরাজগঞ্জে গরু বাঁচাতে গিয়ে দগ্ধ যুবকের মৃত্যু

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ৬:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
সিরাজগঞ্জে গরু বাঁচাতে গিয়ে দগ্ধ যুবকের মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা ইউনিয়নে আগুনের থেকে গরুকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে নজরুল ইসলাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টায় সলঙ্গা থানার ফেউকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। সলঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য সানোয়ার হোসেন বলেন, নুরুল ইসলামের গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। এ সময় ওই ঘরে দুটি গরু ছিল।

নজরুল গরু দুটিকে বাঁচানোর জন্য গোয়ালঘরে ঢুকলে একটি গরুকে বাঁচাতে পারলেও অপর গরুসহ তিনি পুড়ে মারা যান। তিনি আরো বলেন, প্রতিবেশীদের সহযোগিতায় উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সলঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন