২৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় ড্রাম থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ৬:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নওগাঁয় ড্রাম থেকে যুবকের লাশ উদ্ধার
বিজ্ঞাপন

এফএনএস : নওগাঁর রানীনগরে পুকুরে ভাসমান ড্রাম থেকে অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার মেরিয়া গ্রামের একটি পুকুর থেকে প্লাস্টিকের ড্রামটি উদ্ধার করা হয়। রানীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, সকালে প্লাস্টিকের ভাসমান ড্রামে মানুষের পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। প্যান্ট-শার্ট পরিহিত ওই যুবকের মাথাসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া কোমরে রশি বাধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে ড্রামে ভরে লাশ পুকুরে ফেলে রেখে যায়। তিনি আরও বলেন, নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন