লালপুরে ইয়াবাসহ একজন আটক
স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে ৬৩ পিচ ইয়াবা সহ কমল (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মিলকিপাড়া গ্রামে আব্দুলপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুলপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হিরেন্দ্রনাথ প্রামানিক এর নেতৃতে কমলের নিজ বাড়ীতে তল্লাশি করে ৬৩ পিচ ইয়াবা উদ্ধার করে ও হাতে নাতে তাকে আটক করে। আব্দুলপুর ফাঁড়ির ইনর্চাজ হিরেন্দ্রনাথ প্রামানিক বিষয়টি সত্যতা স্বীকার করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
