২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে করোনা রোগীর আত্মহত্যা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ৯:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে করোনা রোগীর আত্মহত্যা
বিজ্ঞাপন

এফএনএস : রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিরকুট লিখে রেখে ১১তলা থেকে লাফিয়ে পড়ে হাসিব ইকবাল হক মনি (৫০) নামের এক করোনা রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মুগদা থানার পুলিশের এসআই মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসিব ইকবাল করোনায় আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালের ১১ তলার একটি কেবিনে ভর্তি ছিলেন। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই কেবিনে একটি চিরকুট লিখে ১১ তলা থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

রাত ১২টা ৫০ মিনিটে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। নিহত হাসিব ইকবাল হক মৃত ইমদাদুল হকের ছেলে। রাজধানীর নিউ স্কাটনের একটি বাসায় থাকতেন তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন