লালপুরে মাদক সেবনের দায়ে আটক ৫
স্টাফ রিপোর্টর, লালপুর : নাটোরের লালপুরে মাদক সেবনের দায়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার আব্দুলপুর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে আব্দুলপুর ফাঁড়ি পুলিশ তাদেরকে হাতানাতে আটক।
আটকৃতরা হলো আব্দুলপুর গ্রামের লাভলুর ছেলে নাঈম (২৯),আবুল কাশেমের ছেলে রাকিবুল (৩৫), আমিরুলের ছেলে ইসলাম (২৫), উসমানের ছেলে মুনতাজ (৫০),ফেতারের ছেলে সাহাবুদ্দিন (৩৮) কে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, আটকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে । এবং তাদেরকে সকালে আদালতে পাঠানো হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
