২৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে অগ্নিকান্ডে কৃষকের বাড়ী পুড়ে ছাই

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ৮:১০ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে অগ্নিকান্ডে কৃষকের বাড়ী পুড়ে ছাই
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে আগ্নিকান্ডে এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার পানঘাটা গ্রামের আকবর আলী সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি পানঘাটা গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে। জানা যায়, আকবর আলীর বাড়ীর রান্নার করার চুলার ছাই পাটশুলার পাশে ফেলে রাখায় সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন বিস্তার লাভ করে সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। বনপাড়া ও লালপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ভুক্তভুগী আকবর সরদার বলেন, আগুনে বাড়ী সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা নগদ ২ লাখ ২৫ হাজার টাকা, ৬০ মন গম, ৪৫মন ধান, ৮ মন কালোজিরা, ১৮ মন ধনিয়া, ১৫০ মন রসুন, টিভি ফ্রিজ সহ ঘরের আসবাবপত্র সব পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এবিষয়ে কমিচিলান ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ঘটনাটি জেনে মর্মাহত হয়েছে । ক্ষতিগ্রস্থ পরিবারকে সাধ্যমত সাহায্য করবো।

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৩৫ জন কোভিড-১৯ আক্রান্তগত ২৪ ঘণ্টায় রাজশাহীতে আরও ৩৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৭৪৬৫ জন প্রাণঘাতি এ রোগে আক্রান্ত হলেন। রাজশাহী সিভিল সার্জনের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ৩১ জনসহ এ পর্যন্ত মোট ৬১৭২ জন সুস্থ হয়েছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মোট ৬৩ জনের মৃত্যু হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১২৩০ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন