২৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মহাদেবপুর হাসপাতালে ওষুধ প্রতিনিধিদের দৌরাত্ম, ভোগান্তিতে রোগীরা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ৮:০২ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মহাদেবপুর হাসপাতালে ওষুধ প্রতিনিধিদের দৌরাত্ম, ভোগান্তিতে রোগীরা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, নওগাঁ : সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত মহাদেবপুর সরকারী হাসপাতালে ঔষুধ প্রতিনিধিদের ভিজিট নেয়ায় দুরদুরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছে। দেখার কেউ নেই বলারও কেউ নেই। ১৭এপ্রিল সকাল সাড়ে ৯টায় হাসপাতালে গিয়ে দেখা যায় ডাক্তারের চেম্বারে র্দীঘ লাইনে দাঁড়িয়ে আছেন নামীদামী বিভিন্ন ঔষুধ কোম্পানীর প্রতিনিধিরা। এই আড়াই ঘন্টা রোগীরা চিগিৎসা সেবা না পাওয়া ক্ষোভ প্রকাশ করেন।

চাঁনপুর গ্রামের আদিবাসী বৃদ্ধা জোগেশ ওরাও,আমাবাগানের আশা বেগম জানান, ঔষুধ প্রতিনিধিদের দীর্ঘ লাইন থাকায় সকাল সাড়ে ৯টা থেকে ১১ পর্যন্ত ডাক্তারের সিরিয়াল মিলছে না। এব্যাপারে টিএসএ ডা.আব্দুল মতিনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আমি নতুন এসেছি এবিষয়ে আমার জানা নেই আপনে আরএম ডা.মাহবুবের সাথে কথা বলুন।

আরএমও ডাক্তার মাহবুবের কথা হলে তিনি জানান,সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২পর্যন্ত ঔধুধ প্রতিনিধিদের ভিজিট করার অনুমতি দেয়া হয়েছে। এব্যাপারে জেলা সিভিল সার্জন আবু হানিফের মুটো ফোনে কথা হলে তিনি জানান, রোগীদের ভোগান্তী করে ঔষুধ প্রতিনিধিদের ভিজিটের অনুমতি নেই। তবে সপ্তাহে দুইদিন ভিজিটের অনুমতি থাকলেও দুপুরের পর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন