২৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজার গাছসহ একজন আটক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ৭:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজার গাছসহ একজন আটক
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : গাঁজার চাষ হচ্ছে এমন গোপন খবরে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাধবপুর উত্তরপাড়া থেকে ৪ কেজি ওজনের ৩টি গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গত শুক্রবার দিনগত রাত সোয়া ২টার দিকে চালানো এই অভিযানে আটক হয়, জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাধবপুর উত্তরপাড়ার শ্রী পরান মন্ডলের ছেলে শ্রী কমল মন্ডল (২০)।

শনিবার সকালে প্রেসনোটে র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাধবপুর উত্তরপাড়ার এক ঘাসের জমিতে অভিযান চালিয়ে তিনটি গাঁজার গাছসহ শ্রী কমল মন্ডলকে আটক করে। জব্দকৃত তিনটি গাঁজা গাছের ওজন ৪ কেজি বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা চাষ করার কথা স্বীকার করে। এঘটনায় নাচোল থানায় ১টি নিয়মিত মামলা করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন