২৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মহাদেবপুরে পুলিশের সহায়তায় বৃদ্ধা ফিরে পেলেন তার পরিবার

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ৫:১১ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মহাদেবপুরে পুলিশের সহায়তায় বৃদ্ধা ফিরে পেলেন তার পরিবার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, নওগাঁ : কবির ভাষায়- মিথ্যে দিস দোষ! তোদের হয় না কেন হুস, চারিদিকে প্রাণঘাতী করোনা তবু তারা পরিবার পরিজনের মায়া ত্যাগ করে, সেবার ঝান্ডা নিয়ে আছে তোদের পাশে, ওরে হতভাগা জনতা একটিবারও ভাবলি না পুলিশ ভাইদের কথা। মানবতার ফিরোয়ালা মহাদেবপুর থানাপুলিশের সহযোগীতায় ৮০ বছরের বৃদ্ধা মর্জিনা বেগম দুই বছর পর ফিরে পেল তার পরিবার। মহাদেবপুর থানা ১৩ এপ্রিল উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সুজাইল রাস্তার পাশ থেকে এই উদ্ধারকৃত বয়োবৃদ্ধ মহিলাকে তার পরিবারের নিকট পৌঁছে দেয় পুলিশ।

বয়োবৃদ্ধ মহিলার নাম মর্জিনা বেগম (৮০), গ্রাম – হাটপারিলা, থানা – পবা, জেলা – রাজশাহী। প্রায় দুই বছর আগে স্বামী পরিত্যক্তা মর্জিনা বেগম (৮০) রাজশাহীর পবা থানাধীন হাটপারিলা গ্রামে তার ছোট ছেলে মজিবরের সাথে বসবাস করাকালীন সময়ে নিখোঁজ হয়। মর্জিনার তিন মেয়ে, এক ছেলে। দুই বছর যাবত মর্জিনার ছেলেমেয়েরা মর্জিনাকে খোঁজাখুঁজি করে। গত ১৩/০৪/২০২১ ইং তারিখ রাত ১০ঃ২১ ঘটিকার সময় জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর সংবাদপ্রাপ্ত হয়ে মহাদেবপুর থানা পুলিশ মহাদেবপুর থানাধীন সুজাইল রাস্তারপাশ থেকে জীর্ণশীর্ণ এবং অভুক্ত অবস্থায় মর্জিনা বেগমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদমাধ্যমের কল্যানে মর্জিনা বেগমের সঠিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। ১৬/০৪/২০২১ ইং তারিখ রাত ০২ঃ৩০ টায় নওগাঁ পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম স্যারের নির্দেশে মহাদেবপুর থানা পুলিশ রাজশাহী জেলার পবা থানাধীন হাটপারিলা গ্রামে উপস্হিত হয়ে মর্জিনা বেগমকে তার ছোট ছেলে মজিবর এবং তার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়। মর্জিনা বেগমকে দুই বছর পর ফিরে পেয়ে তার পরিবারের সদস্যরা আবেগাপ¬ুত হয়ে পড়েন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন