২৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে পদ্মায় ধরা পড়লো ২৯ কেজি ওজনের বাঘাইড়

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ৫:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে পদ্মায় ধরা পড়লো ২৯ কেজি ওজনের বাঘাইড়
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরের পদ্মা নদীতে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বাঘাআইড় মাছ। গতকাল শুক্রবার ভোরে লালপুরের স্থানীয় জেলেরা পদ্মা নদী থেকে আইড় মাছটি জালে শিকার করে পার্শ্ববর্তী বাঘা বাজারে মাছ আড়তে নিয়ে যায়। সেখান থেকে ফজলুর রহমান নামে এক মাছ ব্যবসায়ী আইড় মাছটি ক্রয় করে দুপুরের ওই মাছটি বিক্রির জন্য নাটোর শহরে নিয়ে আসেন।

দুপুরের দিকে ভ্যানে করে মাছটি বিক্রির জন্য কেন্দ্রীয় মসজিদের সামনে প্রদর্শন করে রাখে। এ সময় উৎসুক মানুষ মাছটি দেখতে ভীড় জমায়। এ সময় মাছ বিক্রির জন্য দায়িত্বে থাকা ব্যবসায়ী জাকির প্রতিকেজি এক হাজার দাম হাকলেও ক্রেতারা ৮শ টাকা পর্যন্ত দাম বলেছে। রিপোর্ট লেখা পর্যন্ত মাছটি বিক্রির প্রক্রিয়া চলছিল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন